চলতি বছরও যারা হজে যাবেন তাদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। এজন্য হজে যেতে ইচ্ছুকদের দ্রুত করোনা প্রতিরোধী টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
করোনা টিকা
জাপানে বিপুল পরিমাণ করোনাভাইরাস প্রতিরোধী টিকা ধ্বংস করা হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৬০ কোটি ডলারের ৭ কোটি ৭৮ লাখ টিকা ধ্বংস করা হয়। মূলত মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কারণেই এসব টিকা ধ্বংস করে ফেলতে হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা টিকার চতুর্থ ডোজ নিয়েছেন ২১ হাজার ৯৯ জন । এ নিয়ে চতুর্থ ডোজ নিয়েছেন ৩ লাখ ৩২ হাজার ১৯১ জন।
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ৭৭০ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৩২ হাজার ৬১৮ জন। আর দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৯৩১ জনকে।
দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে বুধবার (২৮ সেপ্টেম্বর)। এটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে।
করোনাভাইরাসের টিকা প্রস্তুতকারক সংস্থা মডার্না মামলা করতে চলেছে অন্য টিকা প্রস্তুতকারী ফাইজার এবং বায়োএনটেকের বিরুদ্ধে। মডার্নার অভিযোগ, এই দুই সহযোগী সংস্থা করোনার টিকা তৈরির সময় তাদের স্বত্ব লঙ্ঘন করেছে।
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটি ১১ লাখ ৩৮ হাজার ৬০৬ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২০০ জন।
দেশে ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন। সেই হিসেবে দেশের মোট জনসংখ্যার ৬৮ শতাংশ মানুষ করোনা টিকা সম্পন্ন করেছেন। এই সংখ্যা টিকা প্রয়োগে টার্গেট করা জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদানে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সারাদেশে ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ এবং সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।
কোভিড-টিকার চতুর্থ ডোজ দেয়ার কথা ভাবতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফাউচি সংবাদ সম্মেলনে সে কথা জানিয়েছেন। কিন্তু কেন? সবে তো তৃতীয় ডোজ দেয়া শুরু হয়েছে?